news-details
অন্যান্য

আজকের আবহাওয়া 28th july

আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী, সোমবারের মধ্যেই এটি পূর্ব মেদিনীপুর উপকূল অতিক্রম করে যাওয়ার কথা। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্বাবনা রয়েছে। তবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকতে পারে। যতদূর খবর, আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব দেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদিও দুই দিন পর থেকেই বৃষ্টির দাপট অনেকটাই কমে যাওয়ার বিস্তর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, আজ একাধিক জেলায় দমকা হাওয়ার দাপট থাকতে পারে। বিশেষত, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গী কী হবে? এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম রয়েছে। তবে আজ থেকে থেকে আবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি বাড়বে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

You can share this post!