news-details
অন্যান্য

আজকের আবহাওয়া ২৯ জুলাই ২০২৬

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত-সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাতের পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, শহরের আকাশ আগামী ২৪ ঘণ্টায় সাধারণভাবে মেঘলা থাকবে। এর পাশাপাশি একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You can share this post!