news-details
অন্যান্য

আজকের আবহাওয়া 22 August 2026

আজ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। হাওড়া এবং হুগলিতে বৃষ্টিপাতের সঙ্গী হতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গাতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এমনকী টানা হালকা বা মাঝারি বৃষ্টিও হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বাতাসে প্রচণ্ড আর্দ্রতা রয়েছে বাতাসে। যেই কারণে অস্বস্তি হচ্ছে। তবে এখনই আর্দ্রতা কমার সম্ভাবনা নেই। বৃষ্টি হলে সাময়িকভাবে একটু স্বস্তি লাগবে। তবে বৃষ্টি কমলেই আবার ভ্যাপসা গরম বিরক্ত করবে। এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই নিজেদের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, ২২ অগাস্ট সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে ২৩ অগাস্ট (রবিবার) পর্যন্ত কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেই সঙ্গে দেখা যেতে পারে বজ্রবিদ্যুতের দাপট। অন্যদিকে এই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আর অন্যান্য সব জেলাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিভাবে বৃষ্টি হবে।

You can share this post!