news-details
অন্যান্য

আজকের আবহাওয়া

শনিবারও এমন আবহাওয়াই থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বা আইএমডি কলকাতা। এই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ২০ সেমি।এ ছাড়া হাওড়া, নদিয়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতেও খেলা দেখাতে পারে বর্ষা। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বেশ কয়েক দিন ধরেই কলকাতার আকাশ মেঘলা। আর সেই ধারা আজও বজায় থাকতে পারে। এছাড়া মাঝে মধ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষত, দুপুরের পর খেলা দেখাতে পারে বর্ষা। এই সময় ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাতসহ ভারী বৃষ্টির হতে পারে। তাই আজ রাস্তায় বেরলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। অন্যদিকে শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। যদিও আগামিকাল থেকেই আবার আবহাওয়া বদলে যাবে। রবিবার, ২৬ জুলাই থেকে বুধবারের পর্যন্ত পাহাড়ের উপরের দিকের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নির্দিষ্ট করে বললে, আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আর একটু নীচের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির পরিমাণ কম থাকবে।

You can share this post!