news-details
অন্যান্য

আজকের আবহাওয়া

শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মোটের উপর মেঘলা থাকবে আকাশ। শুক্রবার দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা। বিশেষত, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়ার মতো জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সর্বত্র ভারী বৃষ্টি হবে না। বরং অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই প্রবল। কলকাতা এবং পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলায় ভোর থেকেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আর এমন আবহাওয়া আজ চলবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। এই দিন কলকাতায় মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। মোটের উপর মেঘলা থাকতে পারে আকাশ। পাশাপাশি দমকা হওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই নিয়মিত বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। কখনও বৃষ্টির দাপট বাড়ছে। কখনও আবার কমছে। আর যতদূর খবর, শুক্রবারও ভালই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিশেষত, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। ও দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা।

You can share this post!