কিছুদিন শান্ত থাকার করে আবার শুরু রুশ-ইউক্রেন যুদ্ধ। এবার আগ্রনিভাগে ইউক্রেন।এবার রাশিয়ায় ভয়ংকর হামলা চালাল ইউক্রেন। এযাবৎকালের মধ্যে কিয়েভের তরফেএটাকেই অন্যতম ভয়ংকর হামলা বলে ধরা হচ্ছে। হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।আহত ৭৫। তাঁদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রক দাবি করেছে, তারা ৪৫৬টি ইউক্রেনীয় ড্রোন নামিয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুওরয়েছে বলে দাবি। ইউক্রেনীয় সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে মধ্যরাশিয়ায় তাতারস্তানের শিল্পনগরী নিজনেকামস্কের এক তেল শোধনাগারে আঘাত হানেড্রোন। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। উল্লেখ্য, এবছর উভয়পক্ষইদূরপাল্লার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দুই পক্ষের। এর ফলে সাধারণ মানুষের মৃত্যুরঘটনাও ঘটেছে।
এদিকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ফুটেজে দেখা গিয়েছে কীভাবে ‘তাতনেফট’-এরনিয়ন্ত্রণে থাকা ‘তানেকো’ শোধনাগারে আঘাত হানছে ইউক্রেনীয় ড্রোন। ধোঁয়ার বিশালকুণ্ডলী উড়তে দেখা গিয়েছে শোধনাগারের মাথাকে ঘির। তবে ওই ফুটেজের সত্যতা যাচাইকরে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এদিকে বৃহস্পতিবার রাত থেকে গোটা কিয়েভজুড়েধ্বংসযজ্ঞ চালায় রাশিয়া। শয়ে শয়ে ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয় রাজধানীতে।ইউক্রেনের তরফে বলা হয়েছে, রাশিয়ার তরফে অন্তত ৭৪টি ক্ষেপনাস্ত্র ও ৪৯৬টি ড্রোন ছোড়াহয়। গোটা রাত জুড়ে রাজধানীতে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। প্রাণে বাঁচতে হাজারহাজার মানুষ ওই রাতে বাঙ্কার ও ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলির উদ্দেশে ছোটেন। গোটা শহরকালো ধোঁয়ায় ঢেকে যায়।