বিশেষজ্ঞদের মতে, ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা এবং লোহিত সাগরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার কারণে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালী ঘিরে অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পরিস্থিতি আরও জটিল হলে আগামী দিনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব ভারতসহ তেল আমদানিনির্ভর দেশগুলিতেও পড়তে পারে। এর ফলে ভবিষ্যতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার পাশাপাশি পরিবহণ ব্যয় এবং মূল্যস্ফীতির ওপরও চাপ বাড়তে পারে।