কলকাতা, ২৫ জুলাই, ২০২৬: বিশ্ব হেড অ্যান্ড নেক ক্যানসার দিবস উপলক্ষে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করল মণিপাল হাসপাতাল ইএম বাইপাস।
২৭ জুলাই এই আন্তর্জাতিক দিবসটি পালিত হওয়ার প্রাক্কালে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল অনকোলজি সার্ভিসেস-এর ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট – হেড অ্যান্ড নেক অনকোলজি সার্জারি ডা. সৌরভ দত্ত, সিনিয়র কনসালট্যান্ট – সার্জিক্যাল অনকোলজি ডা. হর্ষ ধর, এবং কনসালট্যান্ট সার্জিক্যাল অনকোলজি ডা. কিংশুক চ্যাটার্জি। আলোচনায় মুখের ক্যানসার দ্রুত শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসার পরবর্তী পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কয়েকজন ক্যানসারজয়ী তাঁদের লড়াইয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন। ৬০ বছর বয়সি কাঁকুরগাছির বাগমারির বাসিন্দা চন্দ্রকলা মেহতা তাঁর চিকিৎসাবৃত্তান্ত শেয়ার করে জানান, মণিপাল হাসপাতাল ইএম বাইপাসের চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা ও সঠিক চিকিৎসায় তিনি কীভাবে নতুন জীবন ফিরে পেয়েছেন।