news-details
কলকাতা

ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে ঝেঁপে বৃষ্টি আজ সারাদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ভোর থেকেই বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা! বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে আজ সারাদিন ধরেই দফায় দফায় বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া—এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই আজ।

You can share this post!