news-details
খেলা

লাল-হলুদ আবেগে ভাসল শিলিগুড়ি, ধুমধামে পালিত ইস্টবেঙ্গল দিবস

লাল-হলুদ আবেগে ভাসল শিলিগুড়ি, ধুমধামে পালিত ইস্টবেঙ্গল দিবস


পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে পতাকা উত্তোলন, কেক কাটিংয়ের মাধ্যমে আজকে শিলিগুড়িতে পালিত হলো ইস্টবেঙ্গল দিবস । তিনি শিলিগুড়ির ঐতিহ্যবাহী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থান থেকে তাঁকে নতুন রূপ দেওয়ার আশ্বাস দেন এবং কর্পোরেশনের হ্যাট থেকে তা ক্রীড়া দপ্তরের হাতে তুলে দেওয়া কোথা জানান । তার সাথে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্রীড়াদীপ্তি স্পোর্টস মিউজিয়ামকে সাজিয়ে তোলার কোথা জানান।নতুন প্রজন্মকে মাঠমুখী হওয়ার বার্তা দেন ।


ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই শতাব্দীপ্রাচীন ক্লাব এবার পদার্পণ করল ১০৭তম প্রতিষ্ঠা দিবসে। সেই বিশেষ দিনকে ঘিরে আবেগ আর উচ্ছ্বাসে মেতে উঠলেন শিলিগুড়ির লাল-হলুদ সমর্থকেরা।
শহরের শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব এদিন উদযাপন করল একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক—ইস্টবেঙ্গল ক্লাবের ১০৭তম প্রতিষ্ঠা দিবস এবং শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

You can share this post!