news-details
বিনোদন

সনু নিগমের মত সুরের ভক্ত সত্যি বিরল

আর বিশেষ করে তারা যদি হয় সংগীত শিল্পী। কিন্তু সনু নিগম এই ক্ষেত্রে একদম ব্যতিক্রমী শিল্পী। প্রবল শারীরিক কষ্টের মধ্যেও তিনি সুরকে ছাড়েন নি। সুর যাঁর রক্তে মিশে আছে, তিনি কি আর চুপ থাকতে পারেন? শারীরিক কষ্টেও তিনি ভুলে থাকলেন সুরের জাদুতে। সোজা অপারেশন টেবিলে শুয়েই গেয়ে উঠলেন মহম্মদ রফির বিখ্যাত গান। সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো অবাক তাঁর অনুরাগীরা। হাসপাতালের বেডে শুয়ে, ডাক্তারদের ঘেরাটোপে সোনু। চলছে চিকিৎসা। এমন গুরুগম্ভীর পরিবেশের মধ্যেও তিনি গাইলেন ১৯৪৯ সালের ‘দুলারি’ ছবির সেই আইকনিক গান, ‘সুহানি রাত ঢল চুকি’। গায়কের এই কাণ্ড দেখে হতবাক নেটিজেনরাও। ভিডিয়োটি শেয়ার করে সোনু নিজেই লিখেছেন, “প্রিয় ডক্টর নীলেশ সাতভাই ও তাঁর টিমের জন্য আমার এই ছোট্ট নিবেদন। যন্ত্রণার মধ্যেও গান গাওয়ার আনন্দটাই আলাদা!” সত্যিই, সঙ্গীতের সঙ্গে এমন আত্মিক টান খুব কম শিল্পীরই দেখা যায়। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। প্রিয় শিল্পীকে এভাবে হাসপাতালের বিছানায় দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর অগণিত ভক্ত। কমেন্ট বক্সে উপচে পড়ছে দ্রুত আরোগ্য কামনার বার্তা। কেউ লিখছেন, “খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সোনু স্যার”, আবার কারও কথায়, “আপনার দ্রুত সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।” অনেকেই আবার তাঁর এই ইতিবাচক মনোভাবের প্রশংসায় পঞ্চমুখ। যন্ত্রণার মধ্যেও এভাবে হাসিমুখে গান গাওয়া যে কতটা অনুপ্রেরণামূলক, সেটাই বলছেন সকলে। কোনও শারীরিক কষ্টই যে তাঁর মানসিক জোরকে হারাতে পারেনি, তা এই ভিডিয়ো থেকেই স্পষ্ট।

You can share this post!