news-details
অন্যান্য

তিন বোনকে বিয়ে করে নিলো উত্তরপ্রদেশের এক যুবক

এমন আশ্চর্য ঘটনা বলেও এই খবর আজকের অফবিট খবর। বোনেদের ছড়া থাকতে পারবে না। তাই তিন বোনকেই
বিয়ে করে নিলো উত্তর প্রদেশের বিকাশ। বিয়ে হওয়া মানেই মা-বোন-ঘর-সংসার ছেড়ে অন্যের সংসারে পাকাপাকি থেকে যাওয়া। তাই বিয়ের কথা ভাবলেই বুক হু-হু করে ওঠে মেয়েদের। যে বোনেদের সঙ্গে ছোটবেলা থেকে খেলাধুলো করে বড় হওয়া, তাদের ছেড়ে হুট করে দূরে যাওয়া যায় কি? উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তিন অভিন্নহৃদয় বোনের অবস্থা এমনটাই। একে অপরকে ছেড়ে একদিনও থাকার কথা কল্পনা করতে পারেন না তাঁরা। আর তাই স্বেচ্ছাতেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন একই পুরুষকে! অমরোহার হাসানপুর এলাকার ধৌরিয়া গ্রামের বাসিন্দা তিন বোন—সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)। পেশায় তাঁরা সোশাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর। সেই সূত্রেই জনৈক বিকাশ নামের ছেলেটির সঙ্গে আলাপ হয়েছিল তাঁদের। গত ছয় মাস ধরেই বিকাশের সঙ্গে মিলিত প্রয়াসে ভিডিও-রিল তৈরি করছিলেন তাঁরা।

বিকাশ বেশিরভাগ সময় ক্যামেরা ধরতে সাহায্য করতেন। কিছু ভিডিওতে আবার মেয়ে তিনটির স্বামীর ভূমিকাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। আর সেভাবেই বেড়ে ওঠে ঘনিষ্ঠতা। কিন্তু প্রেম-বিয়ের প্রশ্ন উঠতেই জটিলতা বাড়ে। তিন বোনই দাবী করেন, পরস্পরকে ছেড়ে থাকা অসম্ভব! তাঁদের পরিবার থেকে যখন তিনজনের আলাদা আলাদা জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাঁরা এতটাই ভেঙে পড়েন যে আত্মহননের ভাবনা পর্যন্ত বিবেচনা করে দেখেন!
আর এই সমস্যার সমাধান করতে, আজীবন একসঙ্গে থাকার উদ্দেশে, বিকাশের গলাতেই মালা পরান তিন বোনে! স্থানীয় চামুণ্ডা মাতা মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

You can share this post!