news-details
অন্যান্য

আজকের আবহাওয়া ৩০ জুলাই, ২০২৬

আর তেমনটা এখন থাকবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবে কিছু কিছু জেলায় আজ ভাল বৃষ্টি হবে। আবহাওয়া দফতর স্পষ্ট করে জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ ঝড়বৃষ্টি হতে পারে। তবে বেশি দুর্যোগ সইতে হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে। এই সব জেলায় ঝড়ের সঙ্গী হতে পারে বৃষ্টি। যার জন্য় জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে ভাল খবর হল, ৩১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমে যেতে পারে। এই সময় হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ফের আবহাওয়ার মতিগতি বদলে যাবে ৪ অগাস্ট। ওই দিন থেকে আবার ভারী বৃষ্টি হতে পারে। বিশেষত, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে বেশ ভাল পরিমাণ বৃষ্টি হতে পারে। যার জেরে সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ কলকাতা,হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। এই সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। ৩০ এবং ৩১ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে জারি করা হয়েছে কমলা এবং হলুদ সতর্কতা। বিশেষত, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভাল পরিমাণে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। যার জন্য এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

You can share this post!