news-details
রাজ্য

অনেক মার খেয়েছি, আর নয়

"অনেক মার খেয়েছি, আর নয়"— এই স্লোগানকে সামনে রেখে সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান হামলা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর আঘাতের প্রতিবাদে একত্রিত হলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হেনস্তা ও হামলার অভিযোগের প্রতিবাদে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের দাবিতে সরব হয়েছেন।
এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সাংবাদিকদের দাবি, সংবাদ সংগ্রহের সময় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
"সত্যের পথে কলম থামবে না, ক্যামেরা থামবে না— সাংবাদিকদের কণ্ঠস্বর রুখে দেওয়া যাবে না।"

You can share this post!