news-details
রাজ্য

তৃণমূলের উপপ্রধানের গ্রেপ্তারের দাবিতে এসপি অফিসের সামনে আমরণ অনশন

বসিরহাট : রাজ্যে পালাবদল হলেও রাজনৈতিক হিংসার আতঙ্ক কাটেনি, এমনই অভিযোগতুলে তৃণমূলের উপপ্রধানের গ্রেপ্তারের দাবিতে বসিরহাট পুলিশ সুপারের দফতরের সামনেআমরণ অনশনে বসলেন হিন্দু সুরক্ষা সমিতির কর্মকর্তারা। সোমবার রাত থেকে মঞ্চ বেঁধেশুরু হয়েছে তাদের এই অবস্থান-অনশন। অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত অনশন চালিয়েযাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
ঘটনার সূত্রপাত গত ১৮ মে রাতে। অভিযোগ, বসিরহাটের হাসনাবাদ থানার বিশপুর গ্রামপঞ্চায়েতের বাইলানি বাজারে বিজেপি কর্মী নিতাই দাসের লাড্ডু কারখানা ও মুদিখানাদোকানে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতিহয়েছে বলে দাবি নিতাইয়ের। তার অভিযোগ, এই ঘটনায় বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলউপপ্রধান শেখ শহিদুল এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল।
নিতাইয়ের আরও অভিযোগ, ঘটনার পর হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করারপাশাপাশি বসিরহাটের পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানানো হলেওএখনও পর্যন্ত শেখ শহিদুলকে গ্রেপ্তার করা হয়নি। তার দাবি, রাজনৈতিক কারণে তাকে এবংতার পরিবারের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট চালানোহয়েছিল। প্রাণের আশঙ্কায় সেই সময় পরিবার নিয়ে এলাকা ছেড়ে পালাতে হয়েছিল বলেওদাবি তার।
এই ঘটনার প্রতিবাদেই সোমবার বসিরহাট পুলিশ সুপারের দফতরের সামনে আমরণ অনশনেবসলেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। তাদের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল উপপ্রধান ও তারঅনুগামীদের ভয়ে এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন।অবিলম্বে শেখ শহিদুলকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তারা। অনশন শুরু হওয়ার খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছান বসিরহাট থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী। তিনিঅনশনকারীদের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহারের আবেদন জানান। তবে তাতে রাজি হননিআন্দোলনকারীরা। তাদের বক্তব্য, ঘটনার কয়েক মাস পেরিয়ে গেলেও অভিযুক্তের বিরুদ্ধেএখনও কোনও গ্রেপ্তারি হয়নি। যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ অনশন চলবে।
অনশনকারীদের আরও দাবি, ‘‘আমাদের প্রাণের আশঙ্কা রয়েছে। পুলিশ যদি গ্রেপ্তার করতেনা পারে, তাহলে আমাদেরই গ্রেপ্তার করুন। কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরাঅনশন প্রত্যাহার করব না।’’ অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ শহিদুলের বক্তব্য জানাযায়নি।

You can share this post!