news-details
রাজ্য

তৃণমূল পঞ্চায়েত সদস্যরা গ্রাম পঞ্চায়েত অফিসে আসার খবর পেতেই নেতাদের উপর চড়াও বুথ কর্মীরা! ছুড়লো ডিম। উত্তেজনা পঞ্চারহাটে

শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার তীব্র রাজনৈতিকউত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা গ্রাম পঞ্চায়েতকার্যালয়ে আসবেন—এমন খবর পেয়ে সেখানে উপস্থিত হন বিজেপির একাধিক নেতা ও কর্মী। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপির একাংশের বুথস্তরের কর্মীরা অভিযোগ তোলেন যে, দলেরকয়েকজন নেতা তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে যোগসাজশ করেছেন এবং কাটমানিনেওয়ার মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ কর্মীরা বিজেপিনেতাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বিজেপির মণ্ডল সভাপতি পবিত্র অধিকারী, বিজেপি নেতা প্রসেনজিৎ সরকার, মহিলা মোর্চারনেত্রী বিউটি বর্মন, -সহ কয়েকজন নেতা একটি অস্থায়ী বিজেপি কার্যালয়ের ভিতরে আটকেপড়েন বলে অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। দীর্ঘক্ষণ পরপুলিশি হস্তক্ষেপে আটকে থাকা নেতাদের নিরাপদে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যাওয়াহয়। সেখানে গাড়িতে তোলার সময় আহত হয় বিজেপি নেত্রী বিউটি বর্মন , তার মাথায় আঘাতলাগে, পাশাপাশি শংকর সরকার আহত হয়। অভিযোগ, পুলিশ গাড়িতে তোলার সময়বিক্ষুব্ধদের একাংশ বিজেপি নেতাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। ঘটনাকে কেন্দ্র করেএলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। এই বিষয়ে বিজেপির ৫ নম্বর মন্ডলসভাপতি পবিত্র অধিকারী জানান চার তারিখের পর যারা বিজেপি হয়েছে তারা এ ধরনেরঘটনা ঘটিয়েছে? আজকের প্রোগ্রামটা জেলা স্তর থেকে শুরু করে বিডিও অফিস বিজেপিরবুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ সবাইকে জানিয়েই এই প্রোগ্রামটি নেওয়া হয়েছিল।। তবেতারা যেই অভিযোগ করেছে সর্বৈব মিথ্যে এবং ভিত্তিহীন। আমাদের সাথে তৃণমূলের কোনজোকসাজোস নেই। এই ঘটনা প্রশাসনে লিখিত অভিযোগ দায়ের করব। এই বিষয়েবিজেপির বিধায়ক সাবিত্রী বর্মন বলেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

You can share this post!