news-details
রাজ্য

মালদায় খুন তৃণমূল নেতা - অভিযোগ কংগ্রেসের দিকে

আবার মালদায় মহুন। মাত্র একদিন আগেই জেল থেকে বেলে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিল। তারপরেই খোলা বাজারে খুন। শুক্রবার সন্ধ্যায় বাজারের মধ্যে কুপিয়ে খুন করা হয়েছে ওই তৃণমূলকর্মীকে। মালদহের মোথাবাড়ি থানার বাঙিটোলার পঞ্চানন্দপুরের ঘটনা। মৃতের নাম নাসিরুদ্দিন আহমেদ। ইতিমধ্যেই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখ ও তাঁর ভাই ফিরোজ শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফে। টাকা আদায় নিয়ে পুরনো বিবাদের জেরেই খুন বলে অভিযোগ। তৃণমূলকর্মী নাসিরুদ্দিনের ভাইয়ের দাবি, কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখের কাছে ৮০ হাজার টাকা পেতেন নাসিরুদ্দিন।

পুলিশ সূত্রে খবর,সেই টাকা চাইতে গেলেই বিবাদ শুরু হয়। প্রথমে নাসিরুদ্দিনের বিরুদ্ধেই হামলা চালানোর অভিযোগ উঠেছিল। সেই কারণে তাঁকে জেলে যেতে হয়। তিন মাস পরে তিনি ছাড়া পান। শুক্রবার নাসিরুদ্দিন ছেলের ওষুধ কিনতে বেরিয়েছিলেন, রাস্তায় তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ফিরোজদের বিরুদ্ধে। সেখান থেকে নাসিরুদ্দিন পালিয়ে বাজারে গেলে সেখানেও হামলা চালানো হয়। কুপিয়ে খুন করা হয় তাঁকে।

You can share this post!