news-details
অন্যান্য

আজকের আবহাওয়া ৪ আগস্ট ২০২৬

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলার এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। , যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে। এছাড়া এই তিন জেলার এক বা দুটি স্থানে অতি অতি ভারী বৃষ্টিপাত (২০ সেমির বেশি) হওয়ার আশঙ্কা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

You can share this post!