news-details
অন্যান্য

আজকের আবহাওয়া ১ আগস্ট ২০২৬

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। কলকাতা আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এই সময় শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

You can share this post!