news-details
দেশ

দমদম বিমানবন্দর ঘিরে কড়া পুলিশি ব্যবস্থা, স্থগিত কর্মসূচি

ব্যাপক পুলিশি ব্যবস্থা দেখে পিছু হটতে বাধ্য হলেন সিদ্দিকুল্লা আন্তর্জাতিক নিরাপত্তার কারণে দমদম বিমানবন্দরে নামাজ পড়া বন্ধ করেছে। রাজ্য সরকার। আর দমদম বিমানবন্দরের মসজিদে নমাজ পড়ার ডাক দিয়েছিলেন সিদিকুল্লা চৌধুরী। কোনওরকম উত্তেজনা যাতে না ছড়ায় সেজন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আছে কেন্দ্রীয় বাহিনী, জারি ১৬৩ ধারা। এই পরিস্থিতিতে এলাকায় গিয়েও পিছু হটলেন এই নেতা। আজ, শুক্রবার কর্মসূচি হচ্ছে না, এমনই জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, এয়ারপোর্ট চত্বরে গিয়েও ফিরে গেলেন তিনি! তবে এই বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি এই সংখ্যালঘু নেতা। এদিন এয়ারপোর্ট চত্বরে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তারপরেই তিনি কর্মসূচি থেকে পিছু হটলেন! দমদম বিমানবন্দর থেকে বাঁকড়া মসজিদ সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদের নমাজপাঠ ও যাতায়াত। এদিকে ওই মসজিদে নমাজ পাঠের কর্মসূচির ডাক দিয়েছিলেন সিদিকুল্লা চৌধুরী। সেই নিয়ে আজ, শুক্রবার সকাল থেকেই জোর চর্চা শুরু হয়। কলকাতা বিমানবন্দরের ৭ নম্বর গেট এবং তার আশেপাশের এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়। বিধাননগর পুলিশ নিরাপত্তার জন্য গোটা এলাকা মুড়ে ফেলেছে। রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ। রাখা হয়েছে জলকামান। গোটা পরিস্থিতিতে বিরাটি, বাঁকড়া এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

You can share this post!