news-details
রাজ্য

কলকাতায় বিকেলের আগেই বৃষ্টির সম্ভাবনা, জেলায় জেলায় সতর্কতা

আজকের আবহাওয়া

সকাল থেকেই কলকাতার বেশ কিছু অংশে আকাশ রয়েছে মেঘলা। ফলে বিকেলের আগেই বৃষ্টি হতে পারে। এদিন উত্তর ও দক্ষিণবঙ্গে পরিস্থিতি কেমন থাকতে পারে, দেখে নেওয়া যাক।

IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে এবং অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। এছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গে কমছে ভারী বৃষ্টি। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You can share this post!