news-details
কলকাতা

পুলিশের নারী সুরক্ষা বাহিনীর নাম হলো 'দুর্গা সুরক্ষা স্কোয়াড’

মহিলা পুলিশের একটা অংশ স্কুটি নিয়ে সহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান পুলিশের ইউনিফর্মপরে। তাদের পোশাকের মধ্যে আসছে আমুল পরিবর্তন। নতুন পোশাক পরেই এবার থেকেশহরের নারীদের সুরক্ষা দেবে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। মহিলাদের সুরক্ষার জন্য স্কুটিতে করেটহলদারি টিম ‘উইনার্স’-এর নাম পালটেছে। উইনার্সের সদস্যরা এখন ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর সদস্য। সেইমতো পুলিশের পোশাক তথা শার্ট-প্যান্ট পরে স্কুটি চালানোই দস্তুর। কিন্তুএবার এই মহিলা স্কোয়াডের ইউনিফর্মে আনা হচ্ছে বিশেষত্ব। তার সঙ্গে পালটানো হচ্ছেহেলমেটের চেহারাও। এবার থেকে স্কোয়াডের মহিলা পুলিশ আধিকারিক ও মহিলাপুলিশকর্মীদের পরনে থাকবে ওয়েস্টকোট ও অথবা অ্যাপ্রন। ডিউটির সময় পোশাকের উপরগোলাপি ও কমলা মিশ্রিত রঙের ওই ওয়েস্টকোট বা অ্যাপ্রন পরতে হবে ‘দুর্গা সুরক্ষাস্কোয়াড’কে। এর বোতাম হবে কমলা রঙের। দু’পাশে দু’টি সাইড পকেট থাকবে।


আবার পকেট থাকবে ভিতরেও। পোশাকের সামনে ও পিছনের দিকটা গোলাপি হলেওদু’পাশ বা কলার থাকবে কমলা রঙের। পোশাকের সামনের অংশে বাঁদিকে ও পিছনে মাদুর্গার মুখ এবং ত্রিনয়নে ত্রিশূলের ছবি। তার নিচেই ইংরেজিতে বড় হরফে লেখা থাকবে ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’। লালবাজারের দাবি, গোলাপি রং মানে সহানুভূতি। আর কমলা রং জানানদেয় শক্তির। যখন ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর সদস্যরা স্কুটি নিয়ে ডিউটি করবেন, তখন তাঁরাশহরের মানুষ ও বিপদে পড়া নারীদের প্রতি সহানুভূতি দেখাবেন, তেমনই সর্বশক্তি নিয়েঝাঁপিয়ে পড়বেন নারীদের উপর অত্যাচারের দমনে। এই পোশাক যেন তাঁদের গর্বের কারণহয়। আপাতত লালবাজারের পক্ষ থেকে ১১০টি এই পোশাকের বরাত দেওয়া হচ্ছে। তার জন্যকলকাতা পুলিশ খরচ করছে ২ লাখ ৭৫ হাজার টাকা।

You can share this post!