news-details
কলকাতা

নিম্নচাপের জেরে ভিজবে বাংলা, একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আজকের আবহাওয়া

আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এরফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।এছাড়াও, কলকাতা, হুগলি, বাঁকুড়া ও হাওড়া জেলায় এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি রয়েছে হলুজ সতর্কতা। আজ বুধবার কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।

অন্যদিকে IMD-র পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের সব জেলারই অনেক জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে, মালদা, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দু’টি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময় ঝড়ের গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার।

You can share this post!