গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে ভক্তি-আবেগে ভাসল বাঁকুড়া শহর। এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হলো কলেজ শিক্ষিকা সোমা চৌনীর লেখা 'শ্রীসাইনাথ লীলামৃত' বইটি।
কলকাতার এক নামী প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করেছে বলে জানা গেছে।
শিরডির সাইবাবার অসংখ্য লীলা, তাঁর জীবনের অজানা কাহিনী ও অমৃত বাণী সহজ সরল ভাষায় স্থান পেয়েছে বইটিতে। লেখিকার উদ্দেশ্য, নতুন প্রজন্মের কাছে সাঁইবাবার আদর্শ পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংসারিক জীবনে থেকেও ঈশ্বর সাধনার পথ প্রশস্ত করা।
মোড়ক উন্মোচনের পর আবেগাপ্লুত কণ্ঠে সোমা বলেন, 'এটা আমার সাধনা নয়, বাবার কৃপা।'