news-details
কলকাতা

শুভেন্দু চান, আমাদের রাজ্যের নাম 'পশ্চিমবঙ্গ' থাকুক

এক নাম নিয়ে যে কত বিভ্রাট! আগের মমতা সরকার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে 'বাংলা' বা 'বঙ্গ' রাখার কথা বলেছিলেন। তার স্পষ্ট কথা পশ্চিমবঙ্গ আর্থাৎ ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গলনাম থাকলে রাজ্যের ক্ষেত্রে নানা অসুবিধা হয়। কোনও সরকার মিটিংয়ে ইংরেজিঅ্যালফাবেট অনুযায়ী যখন পরপর রাজ্যগুলিকে বলার সুযোগ দেওয়া হয়, যেহেতু West Bengal-এর প্রথম অক্ষর'W', তাই একেবারে শেষে আসে পশ্চিমবঙ্গের সুযোগ। যেহেতুএকেবারে শেষ পর্যায়ে আসে, রাজ্যের দাবিদাওয়া পেশ করার সুযোগ বিশেষ থাকে না।গুরুত্ব দেওয়া হয় না। তাই প্রথম অক্ষর B হলে প্রথম দিকেই সুযোগ পাবে পশ্চিমবঙ্গ।

শুভেন্দু টেনে আনলেন ইতিহাসকে। তিনি স্মরণ করিয়ে দিলেন ইতিহাসকে। তাঁর বক্তব্য, ইতিহাসকে সম্মান দিতেই পশ্চিমবঙ্গ নামের পরিবর্তন দরকার নেই। ১৯৪৭ সালে দেশভাগেরইতিহাস মনে করিয়ে শুভেন্দুর বক্তব্য, 'আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি, যে পশ্চিমবঙ্গনামটার, ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিনহয়েছিল, ১৯৪৭ সালে,সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল। পূর্বপাকিস্তানে। সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে, পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয়।পশ্চিমবঙ্গ আইনসভায় ৫৮২১ ভোটে। এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরাযে বিচারধারায় সরকার চালাই এবং কঠিন বাস্তব, যে পশ্চিমবঙ্গ-এর 'পশ্চিম' নামটাকোনদিন মুছে দিতে পারি না। তিনি বলেন, 'পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেকইতিহাস লুকিয়ে রয়েছে। যা বর্তমান আগামী প্রজন্মের জানা দরকার। তাই আমরা বাংলারবাড়ির নাম পরিবর্তন করে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিতহবে। পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না। এটা আমাদের কর্তব্যের মধ্যেপড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।'

You can share this post!