আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ।
বিশ্বকাপ ফুটবল শেষ। এবার ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখা যাবে ডুরান্ড কাপে। আগামী২৫ জুলাই কলকাতা ডার্বি দিয়ে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ (Durand Cup)। প্রথম ম্যাচেইমাঠে নামবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohunbagan Supergiant vs East Bengal FC)।শনিবার বিকেল ৫টা নাগাদ মাঠে নামবে দুই প্রধান। তবে তার আগে সমর্থকদের জন্য খুশিরখবর আনলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ডুরান্ড কাপের ম্যাচ দেখতে গেলে আর দর্শকদেরঅনলাইনে কাটা টিকিট রিডিম করতে হবে না। অতীতে দর্শকরা অনলাইনে টিকিট কাটারপরেও মহমেডান মাঠ বা মোহনবাগান মাঠ থেকে ঘন্টার পর ঘন্টা জল-কাদার মধ্যে লাইনেদাঁড়িয়ে অনলাইন টিকিটের কিউআর কোড দেখিয়ে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হত।সেই ফিজিক্যাল টিকিট দেখেই খেলা দেখতে ঢুকতে দেওয়া হত দর্শকদের। এবার সেই নিয়মবদলে যাচ্ছে। আগামী ডুরান্ড কাপের জন্য পেপারলেস টিকিটের নিয়ম চালু করল সরকার।ফলে, আর ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে না দর্শকদের।
বুধবার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন,“ডুরান্ডের আগে দর্শকদের জন্য সুখবর। আর স্ট্যাম্পিংনিয়ে এদিক-ওদিক দৌড়তে হবে না। আমরা প্রথম পেপারলেস টিকিট চালু করতে চলেছি।এর ফলে অনলাইনে কাটা টিকিট নিয়েই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। ইন্ডিয়ান আর্মি অ্যান্ডডিপার্টমেন্ট অফ ইয়ুথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টসকে অসংখ্য ধন্যবাদ।” এমনকি এও জানাগিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডুরান্ড কাপ নিয়ে আগ্রহী। সব ঠিক থাকলে তিনিনিজেই ডুরান্ড কাপের উদ্বোধন করতে যুবভারতী স্টেডিয়ামে আসতে পারেন। আগামী শনিবারথেকে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ। এবার মোট ২৪টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ২৩অগাস্ট অবধি চলবে এই ডুরান্ড কাপ।