উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশাউপকূলে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। শেষ আপডেট অনুযায়ী, এই ঘূর্ণাবর্তটিসমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতায় অবস্থান করছে। সেটি আরও শক্তি বাড়বে। এটি উত্তর ওপশ্চিম দিকে সরে যাবে। ওদিকে আবার অ্যাক্টিভ রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। সেটি পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতরয়েছে। এর ফলে সোম থেকে শুরু করে কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবেদক্ষিণবঙ্গে। এমনকী ভিজবে উত্তরবঙ্গও। আজ শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিকজেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্বমেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।আজ রাজ্যের ৩ জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায়রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। তাই এই তিন জেলার অধিবাসীরা অবশ্যইআজ একটু সাবধানে থাকুন। সোমবার, অর্থাৎ আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।যার জেরে রাজ্যের রাজধানীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপ অ্যাক্টিভ হয়েগিয়েছে। যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়া হাওয়া বয়েযেতে পারে। তাই আজ সমুদ্রে মৎসজীবীদের যেতে বারণ করা হয়েছে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তুমুল বৃষ্টি হবে। সোমবার জলপাইগুড়ি ওকালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাতেও বর্ষার দেখা মিলবে।এছাড়া মঙ্গলবার দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অন্যান্যজেলাতেও বর্ষণ চলবে।