news-details
দেশ

সমস্ত দাবি মেনে নেওয়ায় আন্দোলন তুলে নিল CJP

CJP র মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সঙ্গে আরো বেশ কয়েকটি দাবি। শেষ পর্যন্তসমস্ত দাবি মেনে নেয় কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই শনিবার রাতে অবস্থান বিক্ষোভতুলে নেয় CJP। প্রায় এক মাস ধরে চলা আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী।কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল জনজীবন। নিটের প্রশ্নপত্র ফাঁস সহ একগুচ্ছ অভিযোগ নিয়েযে আন্দোলন শুরু হয়, তাতে সোনম ওয়াংচুককে পাশে পেয়েছিল সিজেপি। পরবর্তীতে সেইআন্দোলনে যুক্ত হন দেশের বহু ছাত্রছাত্রী। যোগ দেয় বিরোধী দলগুলিও। ৩৬ দিনের সেইআন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করল সিজেপি।সিজেপির তিনটি দাবি ছিলসরকারের কাছে। শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি ছিল প্রথম দাবি।দ্বিতীয় দাবি ছিল, দিল্লি সহ গোটা দেশে যেখানে যত পড়ুয়ার বিরুদ্ধে আন্দোলন করার জন্যমামলা হয়েছে, সেই সব মামলা তুলে নিতে হবে। তৃতীয়ত, নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর যেসব ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে।এই তিন দাবি নিয়ে আগেই দুই দফা জে পি নাড্ডার সঙ্গে বৈঠক হয়েছে সিজেপির। আজ, শনিবার তৃতীয় দফা বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের আগেই পদত্যাগের কথা ঘোষণাকরেন ধর্মেন্দ্র প্রধান।

তিন দাবি মেনে নিল সরকার। সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে একসঙ্গে এদিন সাংবাদিকবৈঠক করেন জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, শিক্ষামন্ত্রীইস্তফা দিয়েছেন। ফলে, প্রথম দাবি মান্যতা পেয়েছে ইতিমধ্যেই। এছাড়া তাদের দ্বিতীয় দাবিমেনে নিয়ে সব পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেসরকার। শুধুমাত্র দিল্লি নয়, বিজেপি শাসিত সব রাজ্যেই ওই এফআইআর তুলে নিতে হবেবলে জানিয়েছে সরকার। যেখানে যত এফআইআর হয়েছে, সেই সব কপি তুলে দেওয়া হবেসিজেপির হাতে।সিজেপির প্রতিনিধি আশুতোষ রাঙ্কা জানান, নিটের প্রশ্নপত্র ফাঁসের পর যেসব পড়ুয়া আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার যে দাবি ছিল, সেটাওমেনে নিয়েছে সরকার। দাবি ছিল, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সরকারজানিয়েছে, আইন মেনে ওই সব পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।

You can share this post!