পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের, ৬ নম্বর সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের কুলাইপাদাগ্রামের বিজেপি কর্মী সন্তোষ শ্যামলের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যছড়ালো গোটা এলাকায়। এদিন বিজেপির দলীয় কর্মসূচি চলার সময়, রাতের অন্ধকারে, ৬নম্বর সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রাম গোবিন্দ দাস ও তার দলবল আগুনলাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করে সন্তোষ শ্যামল সহ গ্রামবাসীরা।
ঘটনার খবর পেয়ে বিজেপির নেতৃত্বরা সেখানে উপস্থিত হয়, পাশাপাশি পৌঁছায় কাঁথি থানারপুলিশ। পুলিশ সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে, দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির আশ্বাস দেয়।