এবার শুভেন্দু সরকার বলল, ১০০ নয় ৮৫ শতাংশ বকেয়া দিতে ডিএ দেবে রাজ্য
সরকারি কর্মচারীদের ডিএ মামলায় রাজ্য সরকার অবস্থান থেকে সরে গেলো। এই অবস্থান পরিবর্তন মোটেই ভালো চোখে দেখছে না রাজ্যে সরকারি কর্মীরা। বকেয়া ডিএ (DA) মেটাতে আদালতের কাছে কিছুটা ছাড় চাওয়া হয়েছে। কোর্টে জানানো হয়েছে, বকেয়া ডিএ (DA)-র ১০০ শতাংশর বদলে ৮৫ শতাংশ মেটাতে চায় নতুন বিজেপি সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই ডিএ (DA) মামলার শুনানি ছিল। সেই কারণে বুধবার রাতে রাজ্যের তরফে জমা পড়ে স্ট্যাটাস রিপোর্ট। তবে, নতুন বেঞ্চ গঠনের কারণে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হবে না পূর্ব নির্ধারিত এই ডিএ মামলার শুনানি। নতুন রাজ্য সরকারের তরফে স্ট্যাটাস রিপোর্টে জানানো হয়েছে, কোষাগারে আর্থিক চাপের কারণেই ১০০ শতাংশ ডিএ দেওয়া সম্ভব হবে না। ১৫ শতাংশ ডিএ দেওয়ার ক্ষেত্রে ছাড় চাওয়া হয়েছে কোর্টের কাছে। ২০২৮ সালের মধ্যে চার কিস্তিতে বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে।
সম্প্রতি শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, “রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক ধীরে ধীরে মেটাব। আপনারা ভেবেছিলেন ৪২ শতাংশই হয়ত দিয়ে দেব। আবার সোশ্যাল মিডিয়ায় ১০ শতাংশ বলা হচ্ছিল। ৪২ বা ১০ কোনওটাই দিইনি। হিসাব করে দিয়েছি। আগামী দিনে মেকআপ করব।” এ দিকে, সপ্তম পে কমিশন গঠন করেছে শুভেন্দুর সরকার। ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা ফের একবার পূরণ করল রাজ্য সরকার। নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পে কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের বেতন, ভাতা, ডিএ (DA) এবং অন্যান্য সুবিধা পর্যালোচনা করা হবে।