news-details
দেশ

নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যোশী বললেন, "সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।"

আন্দোলনের চাপে পরে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরে মোদী সরকার শিক্ষামন্ত্রী হিসাবেনিয়োগ করেন প্রহ্লাদ জোশীকে। তিনি দায়িত্ব বুঝে নিয়েই কাজ শুরু করে দেন।তাঁর উপরআস্থা রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জোশী বললেন, সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে নিজদায়িত্ব পালন করবেন তিনি। পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও প্রশংসাকরেছেন জোশী। বর্তমানে কেন্দ্রের উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন বিষয়ক মন্ত্রীর দায়িত্বেরয়েছেন প্রহ্লাদ। শনিবার নয়া শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদজানিয়ে তিনি বলেন, “আমি বিনয়ের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি। এই বিরাট দায়িত্বভারপাওয়ার যোগ্য হিসেবে আমাকে বিবেচনা করায় প্রধানমন্ত্রী মোদির কাছে আমি কৃতজ্ঞ।”

পাশাপাশি ধর্মেন্দ্র প্রধানের প্রশংসা করে তিনি বলেন, “বিগত ১২ বছরে এই সরকারেরনেতৃত্বে অনেক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। গত চার-পাঁচ বছরে জাতীয় শিক্ষানীতিবাস্তবায়ন-সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানেইর প্রাপ্য। নয়াশিক্ষা ব্যবস্থায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গেআমি আমার দায়িত্ব পালন করব।”ককরোচ জনতা পার্টি তথা জেন জি’র আন্দোলনের চাপেশনিবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন ধর্মেন্দ্র প্রধান।সোশাল মিডিয়ায় তিনি জানান, ‘দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ, উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থাইআমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিজের দায়িত্ব থেকে কোনও সময় মুখ ফিরিয়েনিইনি। প্রথম দিন থেকে নিটে প্রশ্নফাঁসের দায় নিয়েছি, কোনওসময় মুখ লুকোয়নি।’ তাঁরদাবি, ‘ছাত্র আন্দোলনের নামে কিছু দেশবিরোধী কুচক্রী ষড়যন্ত্র করছে। সেই কুচক্রীরা যাতেকোনওভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে, সেজন্যই আমার ইস্তফা। আমার এইপদত্যাগপত্র দেশের জন্য।’

You can share this post!