কেন্দ্রীয় সরকার এবার জাতীয় সংগীতের সম মর্যাদা দিতে চাইছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'বন্দেমাতরম' (জাতীয় স্তোত্র)কে। আর সেই কারণেই আনতে চলেছে নতুন বিল। প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদির মন্ত্রিসভায় সেই মে মাসেই এই প্রস্তাব ছাড়পত্র দিয়েছে। এবার সেই প্রস্তাবকেবিল আকারে আনছে কেন্দ্র। সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই বিলটিসংসদে পেশ করবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের বাদল অধিবেশনের যেকার্যবিবরণী তৈরি করা হয়েছে, সেই বিবরণী অনুযায়ী, সোমবারই রাজ্যসভায় ‘প্রিভেনশনঅফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার সংশোধনী বিল’ পেশ করার কথা শাহর। মূলত জাতীয়স্তোত্র ‘বন্দেমাতরমে’র সম্মানরক্ষায় পুরনো জাতীয় সম্মান রক্ষা আইনে কিছু সংশোধনী আনাহচ্ছে। জানা গিয়েছে, জাতীয় সঙ্গীত জনগণমন যে আইনি কাঠামোর সুরক্ষার আওতাভুক্ত, এবার সেই সুরক্ষা পেতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সঙ্গীতটিও। সেই কারণেই‘জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন’-এর সংশোধনীটি আনা হচ্ছে।
প্রসঙ্গত এই আইন এখনও পর্যন্ত প্রযোজ্য জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীতেরঅবমাননার ক্ষেত্রে। এবার এতে সংযোজিত হতে চলেছে বন্দেমাতরমও! আইন অনুসারে, এইগান গাওয়ার সময় তা প্রতিহত বা ব্যাহত করলে হতে পারে জেল কিংবা জরিমানা অথবাউভয়ই। জেলের ক্ষেত্রে তিন বছরের সর্বোচ্চ কারাবাসের সাজা হতে পারে। কেউ পরে ফেরএকই অপরাধ করলে আরও একবছরের জেল হবে।