news-details
অন্যান্য

শ্যামাপ্রসাদের ভিটে কিনে রাজ্য বানাতে চলেছে সংগ্রহশালা

এবার ডঃ শ্যামাপ্রসাদকে সকলের সামনে তুলে ধরার জন্য উঠেপরে লেগেছে বিজেপি। তার প্রথম পদক্ষেপ হিসাবেই তাঁরা জন্মভিটে অধিগ্রহণ করতে চলেছে রাজ্য। নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা দিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জিরাটের পৈতৃক ভিটে সংস্কার করে সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে। অবশেষে হুগলির বলাগড়ের সেই বাড়ি সরাসরি কিনে নিল রাজ্য সরকার। জেলাস্তরে বৈঠক হওয়ার মাত্র তিনদিনের মধ্যে বসতবাড়ি কিনে নিয়ে তথ্য-সংস্কৃতি দপ্তরের মালিকানাধীন করা হল। ব্যক্তিগত পরিসর থেকে রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত হল ভারত কেশরীর স্মৃতি বিজড়িত বাড়ি। চার উত্তরসূরির থেকে বাড়িটি মোট ১ কোটি ২৫ লক্ষ ৯৯ হাজার ৮২২ টাকায় কিনল তথ্য-সংস্কৃতি দপ্তর। ৩ জুলাই কলকাতার ‘রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স’-এর অফিসে জমি রেজিস্ট্রেশনের পর্ব সম্পন্ন হয়। ওই দিনই চার শরিকের কাছে ব্যাঙ্ক ট্রন্সফার করা হয় অর্থ।


জিরাটের বসতবাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছিল ৩ জুন, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ২৯ জুন হুগলির স্পেশাল ল্যান্ড অ্যাকিউজিশন অফিসার জেলার ‘ডাইরেক্ট ল্যান্ড পারচেজ কমিটি’-র সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের মাত্র তিনদিনের মধ্যেই বাড়ি কেনার পর্ব সম্পন্ন করল রাজ্য সরকার। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, অমিত শাহজি ভোট প্রচারে এসে কথা দিয়েছিলেন। পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির নির্দেশে বাড়ির সব শরিকদের সঙ্গে কথা বলে রেকর্ড সময়ে মালিকানাবদল করা হয়েছে। সংগ্রহশালা তৈরির কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, বসতবাড়ি-সহ কেনা জমিটির মোট পরিমাণ ০.৩০১৭৯ একর।

You can share this post!