গত ১৭ জুলাই মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে গেটম্যানের চরম অবহেলা ওদায়িত্বজ্ঞানহীনতার খেসারত দিতে হলো নিরীহ প্রাণগুলোকে। ক্রসিং পার হওয়ার সময়ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় একটি স্কুল পুলকার। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় স্কুলপড়ুয়াশিশু-সহ মোট পাঁচজনের অকালমৃত্যু ঘটে এবং একাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়।হৃদয়বিদারক এই ঘটনার পর শোকে নিমজ্জিত গোটা এলাকা।
আজ দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানানবিরোধী দলনেতা তথা জননেতা শুভেন্দু অধিকারী। স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েতিনি সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
হাসপাতালে আহতদের খোঁজখবর
নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর শুভেন্দু অধিকারী সোজা চলে যান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন আহত শিশুদের শারীরিক অবস্থারখোঁজখবর নেন তিনি। উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা ব্যবস্থা যাতে কোনোত্রুটি না থাকে, সে বিষয়ে বিশেষ জোর দিতে বলেন।
আর্থিক সহায়তা ও পাশে থাকার অঙ্গীকার
হাসপাতাল চত্বরে নিহত ও আহতদের পরিবারের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় আর্থিকসহায়তা। একইসঙ্গে এই কঠিন সময়ে তাঁদের সব ধরনের সাহায্য করার অঙ্গীকার করেনবিরোধী দলনেতা।
"এই অপূরণীয় ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা নিহতদের পরিবারের পাশেআছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই অবহেলার তদন্ত ও দোষীদেরদৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন।" — শুভেন্দু অধিকারী
রেলগেটের এই চরম গাফিলতি এবং তা থেকে ঘটে যাওয়া এই প্রাণহানি এলাকার মানুষেরমনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। তবে আজকের এই মানবিক উদ্যোগে অন্তত কিছুটাভরসা পেলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।