যখন নিটের প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল সারা দেশ ঠিক সেই সময় ধরা পড়লো মহারাষ্ট্রের টেটপরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল চক্রি। ধৃত ব্যক্তির নাম বীরেন্দ্র গুপ্তা। বিগত এক মাস ধরে পলাতকছিল ওই ব্যক্তি। শুক্রবার মহারাষ্ট্র পুলিশ বীরেন্দ্রকে বিহার থেকে গ্রেফতার করে। জানাগিয়েছে, ধৃত বীরেন্দ্র গুপ্তার অপরাধের দীর্ঘ ইতিহাস আছে। এর আগে দেশের একাধিকগুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ছিলেন বীরেন্দ্র। গত জুন মাসে ২৮ তারিখমহারাষ্ট্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল। ঠিক তার আগেই জানা যায় যে টেটের প্রশ্নপত্র ফাঁসহয়ে গিয়েছে।
ইতিমধ্যে এই মামলায় পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বীরেন্দ্রর স্ত্রী সুমনগুপ্তাকেও গ্রেফতার করে তদন্তকারীরা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পর থেকেইপলাতক ছিলেন বীরেন্দ্র। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে বীরেন্দ্র বিহারে লুকিয়েআছেন। এরপর একাধিকবার তল্লাশি চালানো হয়। অবশেষে গতকাল তাঁকে গ্রেফতার করেমহারাষ্ট্র পুলিশ। তাঁর সঙ্গে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, ২০২৪সালে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পরই প্রথমবার বীরেন্দ্রর নাম সামনে আসে। ইন্ডিয়াটুডে-র করা স্টিং অপারেশনে বীরেন্দ্র বলেছিলেন যে কীভাবে প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেট চলে, কীভাবে প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়।