এখনো পর্যন্ত সঠিক সোর্স খুঁজে পাওয়া যায় নি। খাবার বা জল বা অন্য কোনো কারনেও এটাহতে পারে। ইতিমধ্যে স্বাস্থ্যদপ্তর ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ঘটনাসূত্রে জানাযায়,সোমবার দেশবন্ধু পার্কের একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। জ্বর, পেটেব্যথা নিয়ে ইতিমধ্যেইঅসুস্থ ছাত্রীদের আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ভর্তি করা হয়েছে। রাতেইহাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জী (Sharadwat Mukherjee)। পরিস্থিতিপর্যালোচনা করে বেশ কিছু পদক্ষেপও করেছেন মন্ত্রী।চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাবার ও জল থেকে কোনওভাবে বিষক্রিয়া হতে পারে। অসুস্থ পড়ুয়াদের মধ্যে পেটে ব্যথা, জ্বর ও বমির লক্ষণ দেখা গিয়েছে। কারও কারও শ্বাস নিতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেপড়ুয়ার পরিবার। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর অসুস্থ ছাত্রীদেরপর্যবেক্ষণে রাখা হয়েছে!আগের থেকে অনেকটাই সুস্থ ছাত্রীরা। ধীরে ধীরে অবস্থার উন্নতিহচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।এক অসুস্থ পড়ুয়ার বাবা-মা জানাচ্ছেন, কিছুক্ষণ আগে পর্যন্ত সুস্থই ছিল। মেয়ের সঙ্গে কথাওহয় তাঁদের। পরে রাতে হঠাৎ করে স্কুল থেকে ফোন করে জানানো হয়, অসুস্থ হয়ে পড়েছে।হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আবার কেউ বলছেন, মেয়ে শ্বাস নিতে পারছে না। বুক যন্ত্রণাকরছে। টাল খেয়ে পড়ে যাচ্ছে। চোখ বেরিয়ে আসছে। পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছনস্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। অসুস্থ পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদেরসঙ্গেও বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তবে, আদৌ খাবার বা জল থেকেবিষক্রিয়া নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, আজ স্বাস্থ্য দফতরথেকে বেশ কয়েকজন আধিকারিক ওই স্কুলে যাবেন।