news-details
রাজ্য

শুভেন্দুর আপ্তসহায়ক খুনে গ্রেফতার দুই সুপারি কিলার

শুভেন্দুর আপ্তসহায়ক খুনে গ্রেফতার দুই সুপারি কিলার

বহুদিন হয়ে গেলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুন হয়েছে। কিন্তু তার খুনের আগ্রগতি বিশেষ না হওয়ায় নাগরিক মহলে নানা প্রশ্ন উঠেছে। এবার খবর পাওয়া গেলো CBI দুজন সুপারি কিলারকে গ্রেফতার করেছে। সাগর সুনকার ও শায়েদ সুনকার নামে দুই সুপারি কিলারকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থার দাবি, দু’জনই সুপারি কিলার। তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্র এবং অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চন্দ্রনাথ রথ হত্যা মামলার তদন্তভার বর্তমানে সিবিআইয়ের হাতে। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা যোগসূত্র খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। রাজ্যে পালাবদলের পরই খুন হন মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। প্রথমে রাজ্য পুলিশ তদন্তে নামে। পরে সিবিআইয়ের হাতে যায় তদন্তভার। এই মামলায় উত্তরপ্রদেশ থেকে গোলু সিং, বিকাশ মিশ্রা ও জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনুকে গ্রেপ্তার করেছিল সিবিআই।

পরে তাঁদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই তদন্তের সূত্র ধরেই এই দুই গ্রেপ্তার বলে সিবিআই সূত্রের খবর। গত ৬ মে, বুধবার রাতে নিজাম প্যালেস থেকে বেরিয়ে ফিরছিলেন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। তাঁকে পিছু ধাওয়া করে মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। মাত্র ৫০ সেকেন্ডের ‘অপারেশনে’ খুন হন আপ্ত সহায়ক। জখম হন চন্দ্রনাথের গাড়িচালকও। দীর্ঘদিন রেকির পর এই অপরাধ সংঘঠিত করা হয়। খুনের পর অলিগলি দিয়েই দুষ্কৃতীরা পালিয়ে যায়। ফ্যাস্ট ট্যাগ সূত্র ধরে প্রথম গ্রেপ্তারি হয়। পরে একে একে গ্রেপ্তার হয় অভিযুক্তরা। এবার তদন্তকারীদের জালে আরও ২ সুপারি কিলার।

You can share this post!