news-details
রাজ্য

গ্রেফতার হিঙ্গলগঞ্জের দাপুটে তৃণমূল নেতা শহিদুল গাজী

উত্তর ২৪ পরগনা: হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলেরসভাপতি শহীদুল গাজী কে গ্রেফতার করলো হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। রাজ্যে পালাবদলেরপরেই এই দাপুটে তৃণমূল নেতা পলাতক ছিল। গত সোমবার গোপনে হিঙ্গলগঞ্জ বিডিওঅফিসে আসে এই তৃণমূল নেতা। তখনই খবর পেয়ে এলাকার বাসিন্দারা বিডিও অফিসেরসামনে ওই তৃণমূল নেতাকে অফিসের ভেতরে আটকে রেখে বিক্ষোভ দেখায়। ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভ আরো জোরদার করে হিঙ্গলগঞ্জের বিজেপির বিধায়িকা রেখাপাত্র। তারপর সোমবারে গভীর রাতে যখন এই দাপুটে তৃণমূল নেতাকে পুলিশ হিঙ্গলগঞ্জবিডিও অফিস থেকে বের করে নিয়ে যায় তখন বেশ কিছু এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা ওইতৃণমূল নেতাকে ডিম থেরাপি দেয় ও জুতো পেটা করে। এমনকি তাকে মারধর করে তারগায়ের জামা পর্যন্ত ছিঁড়ে নেয় এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা ‌। তারপর মঙ্গলবার সকালে ওইতৃণমূল নেতার বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বুধবার সকালেবসিরহাট জেলা হাসপাতাল থেকে ওই তৃণমূল নেতা শহিদুল গাজীকে গ্রেফতার করে পুলিশ।২০২৪ সালে ভোট পরবর্তী হিংসা, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা, বাংলাদেশী অনুপ্রবেশকারীদেরআশ্রয় দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুধবার দুপুরে তাকে তোলা হবেবসিরহাট মহকুমা আদালতে।

You can share this post!