টাটা স্টারবাকসের সীমিত সংখ্যক উৎসবের খাবারের স্বাদ নিয়ে মেতে উঠুন দুর্গাপুজোয়
~ ২৬ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে কলকাতা, গুয়াহাটি, শিলিগুড়ি, ভুবনেশ্বর, জামশেদপুর, পাটনা, রাঁচি ও গ্যাংটকের বাছাই করা দোকানে
কলকাতা, ২৫শে সেপ্টেম্বর ২০২৬: পূর্ব ভারতের সমৃদ্ধ রন্ধনশৈলীর ঐতিহ্যে অনুপ্রাণিত হয়ে এবং গ্রাহকদের অভূতপূর্ব সাড়ার ওপর ভিত্তি করে, এই উৎসবের মরসুমে ‘টাটা স্টারবাকস’ নিয়ে এসেছে ‘আমার পুজো, আমার স্টারবাকস’— নামের এক বিশেষ মেনু যা পাওয়া যাবে সীমিত সময়ের জন্য। উৎসবকালীন এই মেনুতে আঞ্চলিক প্রিয় স্বাদের সঙ্গে স্টারবাকসের নিজস্ব ও অনন্য অভিজ্ঞতার এক চমৎকার মেলবন্ধন ঘটেছে, যা পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে গ্রাহকদের সামনে দুর্গাপুজো উদযাপনের এক নতুন ও আনন্দদায়ক সুযোগ এনে দেবে।
টাটা স্টারবাকস-এর প্রোডাক্ট ও মার্কেটিং বিভাগের প্রধান মিতালি মহেশ্বরী বলেন, “পূর্ব ভারতের সবচেয়ে প্রিয় উৎসব হলো দুর্গাপূজা, যা ঐতিহ্য, খাবার ও পারস্পরিক মেলবন্ধনের মধ্য দিয়ে বিভিন্ন গোষ্ঠীর মানুষকে একত্রিত করে। এবছর আমরা নতুন ও আকর্ষণীয় মেনু উপহার দিয়ে এই উৎসব উদযাপন করতে পেরে আনন্দিত। এতে স্টারবাকস-এর নিজস্ব বৈশিষ্ট্যের সাথে মিশেছে এই সব অঞ্চলের মানুষের অত্যন্ত প্রিয় সব স্বাদ। ‘কষা মাংসের রোল’ এবং ‘গুড়ের সন্দেশ ফ্ল্যান’-এর মতো নতুন সংযোজনগুলো গ্রাহকদের পছন্দের পুরনো মেনুর পাশাপাশি জায়গা করে নিয়েছে। এগুলি এই অঞ্চলের ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িয়ে থাকা স্বাদের এক আধুনিক রূপ। আমাদের স্টোরগুলো মানুষের জন্য একটি আন্তরিক ও স্বাচ্ছন্দ্যময় ‘থার্ড প্লেস’ (বাড়ি ও অফিসের বাইরে এক নিজস্ব ঠিকানা) হয়ে উঠেছে। পূজাকে ঘিরে গড়ে ওঠা নানা আলাপচারিতা, পারস্পরিক যোগাযোগ ও উদযাপনের অংশ হয়ে উঠতে আমরা উন্মুখ হয়ে আছি।”
এ বছর মেনুতে রাখা হয়েছে দুটি নতুন সংযোজন, যার মধ্যে রয়েছে:
কষা মাংসের রোল: মুচমুচে পরোটার ভেতর ঐতিহ্যবাহী বাঙালি ঘরানার কষা মাংসের পুর—পূজার সময়ের অত্যন্ত প্রিয় এই খাবারের স্বাদ গ্রাহকদের কাছে পৌঁছে দেয় এই রোল।
গুড়ের সন্দেশ ফ্ল্যান: ঐতিহ্যবাহী বাঙালি সন্দেশের এক আধুনিক রূপ। বিস্কুটকে ভিত্তি করে এবং সন্দেশের ওপর গুড়ের পরত দিয়ে মিষ্টি করে অত্যন্ত যত্নসহকারে এই পদটি তৈরি করা হয়েছে। এ হল 'ফ্ল্যান' (flan) বা কাস্টার্ড-জাতীয় ডেজার্টের আদলে একটা মিষ্টি।
উৎসবের জনপ্রিয় যেসব মেনু ফিরে আসছে, সেগুলির মধ্যে রয়েছে:
ঢাকাই চিকেন র্যাপ: ঢাকাই রান্নার স্বাদে অনুপ্রাণিত এই মনমজানো র্যাপটিতে নরম মুরগির মাংস ও সুগন্ধি মশলার মিশ্রণকে মুড়িয়ে দেওয়া হয়েছে মুচমুচে পরোটার ভেতর—উৎসবের আমেজে মুখে দিলেই গলে যাবে এমন এক দারুণ খাবার।
ভেটকি ভাজা স্যান্ডউইচ: বাঙালির প্রিয় ভেটকি মাছের এক আধুনিক সংস্করণ। এতে সরষে-মেয়োনিজ, শাকসবজি ও লেটুস পাতার সঙ্গে পরিবেশন করা হয়েছে ভেটকি মাছ ভাজা, যা সর্ষের স্বাদ ভরা ইতালিয় ব্রেডের ভেতর সাজানো থাকে।
চিংড়ি টার্নওভার: সোনালি-বাদামী রঙের এই টার্নওভারের ভেতরে রয়েছে রসালো চিংড়ির পুর এবং ওপরে ছড়ানো কালো তিল; সব মিলিয়ে এটি দারুন স্বাদ ও চমৎকার টেক্সচারের সংমিশ্রণ।
সরষে চিকেন বার্গার: সরষের গ্রেভিতে রান্না করা ঐতিহ্যবাহী রসালো মুরগির মাংসের প্যাটি, সাথে ওপরে আচারের পরত আর ভিতরে তিল-ছড়ানো বার্গার বান—সব মিলিয়ে বাংলার অন্যতম সেরা স্বাদের মিশেল।
আলু পোস্ত বার্গার: আলু পোস্তর তৃপ্তিদায়ক স্বাদে ভরা এই নিরামিষ পদটিতে আলু এবং হালকা মশলাদার পোস্তর স্বাদের মেলবন্ধন ঘটানো হয়েছে, যা দেবে পরিচিত অথচ অভিনব উৎসবের আমেজ।
কালাকান্দ পাই: সুপরিচিত কালাকান্দকে বেকড পাই-এর চেহারায় নতুনভাবে উপস্থাপিত করা হয়েছে এবং ওপরে পেস্তা বাদাম ছড়িয়ে সাজানো হয়েছে। এতে উৎসবের পরিচিত স্বাদের সাথে একেবার আধুনিক কারিগরির এক অপূর্ব সমন্বয় ঘটেছে।
অতএব তৈরি হোন। প্রিয়জনের সঙ্গে পুজো উদযাপনের জন্য। এবং টাটা স্টারবাকস-এ উৎসবের পদগুলি পুরোপুরি উপভোগ করুন।
কলকাতা, গুয়াহাটি, শিলিগুড়ি, ভুবনেশ্বর, জামশেদপুর, পাটনা, রাঁচি এবং গ্যাংটকের নির্বাচিত কিছু স্টারবাকস স্টোরে ২৬শে সেপ্টেম্বর থেকে ২১শে অক্টোবর পর্যন্ত এই বিশেষ উৎসবের মেনু পাওয়া যাবে।