news-details
রাজ্য

গোটা রাজ্য জুড়ে সকাল থেকে একযোগে প্রতিটি পঞ্চায়েত অফিসে পুলিশের হানা।

দেগঙ্গা থানার অন্তর্গত 13 টি গ্রাম পঞ্চায়েতে সকাল সাড়ে দশটা থেকে একযোগে এই তল্লাশিচলছে। প্রশাসন সূত্রে খবর সরকারের নির্দেশমতো প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ এবংবার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন যে খাতা রয়েছে তা বাজেয়াপ্ত করবে পুলিশ এবং এই ডেথ এবংবার্থ সার্টিফিকেটে যদি অসংগতি থেকে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেগঙ্গা ১ নম্বরব্লকের নটি গ্রাম পঞ্চায়েত ও দেগঙ্গা দু নম্বর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতে একযোগে এইপুলিশী তল্লাশি চলছে। এ বিষয় নিয়ে হাড়োয়া দু'নম্বর মন্ডলের বিজেপির সম্পাদক বিপ্লব দত্তজানিয়েছেন, এস আই আর এর সময় নাম তুলতে গিয়ে বহু বাংলাদেশিদের বার্থ সার্টিফিকেটবানিয়ে দেয়া হয়েছে। তাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেএই পদক্ষেপ আমাদের সরকারের।

You can share this post!