news-details
খেলা

৮৯ বছর বয়স বয়সে আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন গ্যারি সোবার্স

৮৯ বছর বয়স বয়সে আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন গ্যারি সোবার্স

শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের মধ্যে গ্যারি সোবার্স ছিলেনঅন্যতম নমস্য ক্রিকেটার। আজ তিনি আর আমাদের মধ্যে নেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটেরস্বর্ণযুগ বললে যে গুটিকয়েক ক্রিকেটারের নাম মাথায় আসে, স্যার গারফিল্ড সোবার্স তাঁদেরমধ্যে অন্যতম। কিন্তু আজ, শুক্রবার তাঁর জীবনাবসান হল ৮৯ বছর বয়সে। ঠিক দুই সপ্তাহপরেই ছিল তাঁর ৯০তম জন্মদিন। যাঁর নাম শুনলেই মনে পড়ে ৩৬৫ রানের মহাকাব্যিক ইনিংসবা ছয় বলে ছয় ছক্কা, সেই মহান ক্রিকেটার আজ চলে গেলেন পরপারে। ইতিমধ্যেই তাঁর মৃত্যুরখবরে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটমহলে। বাঁহাতি ব্যাটার হওয়ার পাশাপাশি তিনিছিলেন বাঁহাতি স্পিনার। আবার, একই সঙ্গে তিনি চায়নাম্যান ও পেস বোলিংও করতেপারতেন। মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। এর ঠিক দু’বছরপরেই তাঁর জন্য খুলে যায় জাতীয় দলের দরজা। ১৯৫৪-১৯৭৪, ২০ বছরের বর্ণময় কেরিয়ারেতিনি যেমন দেশকে জিতিয়েছেন বহু ম্যাচ, তেমনই গড়েছেন একাধিক রেকর্ড।

১৯৫৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে করলেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি। শুধু তাই নয়, সেইশতরানকে রূপ দিলেন ৩৬৫ রানের এক মহাকাব্যিক ইনিংসে, যা অক্ষুন্ন ছিল ১৯৯৪ সালপর্যন্ত। সেই বছর ব্রায়ান লারা ৩৭৫ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তবেআজও টেস্ট ক্রিকেটের ইতিহাসে গ্যারি সোবার্সের এই ইনিংস অমর হয়ে থাকবে। এরপরপাঁচটি টেস্ট সিরিজে ৫০০র বেশি রান করেন তিনি। ১৯৫৮-৫৯ সালে ভারতের বিরুদ্ধে তিনটিসেঞ্চুরি করেন গ্যারি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধেও করেন এক কীর্তি। ফ্র্যাঙ্ক ওরেলের সঙ্গে৩৯৯ রানের জুটি গড়ে তোলেন, যা টিকেছিল প্রায় সাড়ে ৯ ঘন্টা।এর পরের বছর ১৯৬০সালের ব্রিসবেনে ইতিহাসের প্রথম টাই হওয়া টেস্টেও ১৩২ রান করেন সোবার্স। ১৯৬৮-৬৯সিরিজে ব্রিসবেন টেস্টে ওপেনিং বোলার হিসেবে ৭৩ রানে ৬ উইকেট নেন গ্যারি। প্রচন্ডগরমের মধ্যেও টানা ২২টি ৮ বলের ওভার করেছিলেন তিনি। নিজের কেরিয়ারে খেলেছেন৯৩টি টেস্ট ও একটি ওয়ান ডে। টেস্ট ক্রিকেটে ৮০৩২ রান করার পাশাপাশি নিয়েছিলেন ২৩৫উইকেট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮০০০-এর বেশি রান ও ২০০টি উইকেট নেওয়ার বিরলকৃতিত্ব রয়েছে মাত্র দুই ক্রিকেটারের – স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিস।

You can share this post!