হাওড়া স্টেশনে একুশে জুলাই এর সেই চেনা ছবিটা উধাও নেই কোনো তৃণমূল কংগ্রেসেরপতাকা বাজছেনা লাউড স্পিকার, নেই কোনো অভ্যর্থনা মঞ্চ..
একুশে জুলাই তে কার্যত খা খা করছে হাওড়া স্টেশন ও ফেরিঘাট চত্বর। অন্যান্য বছরআজকের এই একুশে জুলাইতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ট্রেনে চেপে এসে এইহাওড়া স্টেশন থেকে ফেরিঘাটে লঞ্চ ধরে কলকাতার শহীদ সমাবেশে যোগ দিতেন। থাকতোএলাহি ব্যবস্থা আগত প্রতিনিধিদের জন্য ফেরিঘাটের সামনে মঞ্চ করা হতো। তাদেরকেঅভ্যর্থনা জানানোর পাশাপাশি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হতো। কিন্তু রাজ্যেপালা বদলের পর এ বছর ২১ শে জুলাই এর চিত্রটা একেবারেই বিপরীত। সকাল আটটা বেজেগেলেও এখনো পর্যন্ত দেখা নেই কোন জেলার তরফের কোন মিছিলের। নেই হাওড়া জেলাকমিটির অভ্যর্থনা মঞ্চও। নেই কোন নেতাও কর্মীরা।