মারণ ভাইরাস ইবোলার থাবায় নাজেহাল অবস্থা আফ্রিকায় দেশ ডিআর কঙ্গোর। ভয়ংকরভাইরাসে আক্রান্ত হয়ে এই দেশে এখনও পর্যন্ত ১৩০৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।শুধু তাই নয়, সরকারি পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, মাত্র ৫ দিনে দেশে সংক্রমণের হার ৪০শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে স্থানীয় এক জনস্বাস্থ্যআধিকারিক বলেন, কঙ্গোয় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। শনিবারডিআর কঙ্গো সরকারের তরফে যে তথ্য পেশ করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে, গতবৃহস্পতিবার পর্যন্ত দেশে ইবোলা ভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯৭৩-এদাঁড়িয়েছে। আগের শনিবারের তুলনায় এই সংখ্যাটা ২৭ শতাংশ বেশি। যেভাবে আক্রান্তেরহার বাড়ছে তা ভয়াবহ। অনুমান করা হচ্ছে, এখনও পর্যন্ত দেশে এত দ্রুত হারে ছড়িয়ে পড়াএটাই প্রথম মহামারি।
আরও উদ্বেগের বিষয় হল, ইবোলা ভাইরাসের নয়া যে ভ্যারিয়েন্ট আতঙ্কের জন্ম দিয়েছে তাহল ‘বুনদিবুগিও’। মানব দেহে এখনও পর্যন্ত যে ৪ ধরনের ইবোলা শনাক্ত হয়েছে তার মধ্যে‘বুনদিবুগিও’ সবচেয়ে বিরল ও সংক্রামক। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ।স্বাস্থ্যকর্তাদের মতে যেহেতু এই ভাইরাসের কোনও কার্যকর টিকা নেই, তাই দাবানলের মতোছড়িয়ে পড়ছে ভাইরাসটি। এদিকে ইবোলা ভাইরাসে লাগাম টানতে জোরকদমে কাজ শুরুকরেছেন বিজ্ঞানীরা। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন গ্রুপের তরফে জানানোহয়েছে, ইতিমধ্যেই এই ভাইরাসের মোকাবিলায় একটি টিকা তৈরি করা হয়েছে। শুক্রবারটিকার প্রথম ডোজ একজনকে দেওয়া হয়েছে। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান গবেষকক্যাটরিনা পোলক বলেন, ‘টিকা পরীক্ষার জন্য এটা এক বড় মাইলফলক। ইবোলারবুনদিবুগিও ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়তে এই টিকা কার্যকর।’