news-details
কলকাতা

এবার বেহালা ১৪৪ নম্বর ওয়ার্ড অফিস থেকে উদ্ধার সরকারি ত্রাণের জিনিস পত্র

গতকাল রাত্রি দশটার সময় বেহালা ১৪৪ নম্বর ওয়ার্ড অফিসে বিজেপি কর্মী সমর্থক ওএলাকার মানুষ ওয়ার্ড অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতেই চোখ কপালে উঠে যায়এলাকা বাসির । ওয়ার্ড অফিসে মজুত রয়েছে সরকারি ত্রাণের অ্যালুমিনিয়ামের হাড়ি, সেলাইমেশিন এবং হুইল চেয়ার। এলাকার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর হওয়ার জন্যতৎকালীন রাজ্য সরকার সেলাই মেশিন দেওয়ার কথা বলেছিল, কিন্তু সেই সেলাই মেশিনওয়ার্ড অফিসে এসে পৌঁছালেও প্রশিক্ষণপ্রাপ্ত গরিব মহিলারা কেউ পায়নি সব মজুদ রয়েছেওয়ার্ড অফিসে। এ ছাড় শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বরাদ্দ হয়েছিল সেগুলোওরয়েছে ওয়ার্ড অফিসে কাউকে দেওয়া হয়নি, সেখানকার মানুষের বক্তব্য একজন মহিলাকেবলা হয়েছিল তোমার স্বামী বিজেপি করে তাই সেলাই মেশিন দেওয়া হবে না ,ওয়ার্ড অফিসেরভেতরে ঢুকে জিনিসপত্র দেখে ক্ষিপ্ত হয়ে যায় এলাকাবাসী। ১৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরশেফালী প্রামাণিকের সাথে যোগাযোগ করা যায়নি, স্থানীয় মানুষজনের বক্তব্য এই সমস্তদুর্নীতি করে বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন কাউন্সিলর শেফালী প্রামাণিক এবং এলাকায়বিভিন্নভাবে তোলা ও কাঠ মানি তুলতেন তার স্বামী তথা ১৪৪ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট পীযূষপ্রামাণিক। বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য ওয়ার্ড অফিস থেকে যে সমস্ত জিনিস উদ্ধারহয়েছে বেলা পূর্বের বিধায়কের সহায়তা নিয়ে প্রয়োজনীয় গরিব মানুষদের পৌঁছে দেওয়াহবে। ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ।

You can share this post!