news-details
রাজ্য

ময়নার অন্নপূর্ণা বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৫ টি দোকান

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকেরঅন্নপূর্ণা বাজার এলাকায়। আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে সারিবদ্ধ বেশ কয়েকটিদোকান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গিয়েছেএবং ১টি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে।শনিবার ভোর আনুমানিক তিনটে নাগাদআচমকাই অন্নপূর্ণা বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুবুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলিতে। স্থানীয়বাসিন্দারাই প্রথম উদ্ধারকার্যে হাত লাগান এবং খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে।খবরপেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীও স্থানীয় মানুষের যৌথ প্রচেষ্টায় প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবেততক্ষণে আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমানব্যবসায়ীদের। আগুন ঠিক কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এই আগুনকি না, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

You can share this post!