news-details
কলকাতা

ইসকন অন্নমিত্র ফাউন্ডেশনের মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতায় স্কুল শিক্ষা দফতরের উদ্যোগে শনিবার ইসকন অন্নমিত্র ফাউন্ডেশনের (ISKCON Annamitra Foundation) মেগা কিচেনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায়তারাতলা থানার অন্তর্গত ১৬, ট্রান্সপোর্ট ডিপো রোড, কলকাতা–৭০০০৮৮ ঠিকানায়আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠিতে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকরা, ইসকন অন্নমিত্রফাউন্ডেশনের প্রতিনিধিরা, বিভিন্ন প্রশাসনিক কর্তা এবং বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনের পরমুখ্যমন্ত্রী মেগা কিচেন পরিদর্শন করেন এবং সেখানে খাদ্য প্রস্তুত ও বিতরণ ব্যবস্থার বিভিন্নদিক খতিয়ে দেখেন।

জানা গিয়েছে, এই অত্যাধুনিক মেগা কিচেন থেকে প্রতিদিন বিপুল সংখ্যক স্কুল পড়ুয়াদেরজন্য স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও মানসম্পন্ন খাবার প্রস্তুত করা হবে। মধ্যাহ্নভোজ প্রকল্পকে আরওকার্যকর ও আধুনিক করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত প্রযুক্তিনির্ভর রান্নারব্যবস্থা, স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুতি এবং দ্রুত বিতরণ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়াহয়েছে।

রাজ্য সরকারের দাবি, এই প্রকল্প চালু হওয়ার ফলে বহু সরকারি ও সরকার-পোষিতবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে উন্নত মানের মধ্যাহ্নভোজ পাবে। পাশাপাশি খাদ্যেরগুণমান বজায় রাখা এবং বৃহৎ পরিসরে খাবার সরবরাহের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকাপালন করবে।

অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইলেকট্রনিকসংবাদমাধ্যমের জন্য বিশেষ ফিডের ব্যবস্থাও করা হয়, যাতে উদ্বোধনী অনুষ্ঠান এবংমুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা যায়।

শিক্ষা দফতরের মতে, ছাত্রছাত্রীদের পুষ্টির মান উন্নয়ন, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবংমধ্যাহ্নভোজ প্রকল্পকে আরও দক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যেই ইসকন অন্নমিত্রফাউন্ডেশনের এই মেগা কিচেন চালু করা হয়েছে।

You can share this post!