news-details
অন্যান্য

শ্রাবন মাসের ৪ রবিবার এই মহামন্ত্র উচ্চরন করুন - সমস্ত বাধা দূর হবে

কিন্তু কীভাবে সৃষ্টি হয়েছিল সর্বপাপহর ‘ওঁ নমঃ শিবায়’ মহামন্ত্রের? ভক্তদের বিশ্বাস, সৃষ্টি স্থিতি ও প্রলয়ের আধারস্বরূপ মহাদেবের মুখ থেকেই উদ্ভূত এই পঞ্চাক্ষরী মন্ত্র। শ্রাবণ মাসের শুভ যোগে মহাদেবের আরাধনায় মন্ত্রজপের গুরুত্ব অপরিসীম। আসুন জেনে নিই এই পুণ্য মাসে ভোলেবাবাকে তুষ্ট করার পাঁচটি অমোঘ মন্ত্র ও তার অর্থ। ১) . ওঁ নমঃ শিবায়: পরম শান্তি ও আত্মশুদ্ধির উৎস। শিবলিঙ্গে জল ঢালার সময় পরম শ্রদ্ধায় এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করা উচিত। ২) মহামৃত্যুঞ্জয় মন্ত্র: আধি-ব্যাধি হরণকারী সঞ্জীবনী শক্তি। শ্রাবণ মাসে রুদ্রাক্ষের মালায় প্রতিদিন এই মন্ত্র জপ অত্যন্ত শুভপ্রদ। ৩) শিব গায়ত্রী মন্ত্র: সদবুদ্ধি ও আলোর দিশা। মনকে শান্ত রাখতে ও সঠিক পথ দর্শনে শিব গায়ত্রী অত্যন্ত ফলদায়ী। ৪) করপূরগৌরং মন্ত্র: জীবনরস ও ইতিবাচকতার সঞ্চার। শিবের অপূর্ব রূপবর্ণনার এই মন্ত্র জপে চিত্তের চঞ্চলতা নাশ হয়। ৫) ওঁ নমো ভগবতে রুদ্রায়: শক্তি ও সাহসের উৎস। শ্রাবণ মাসে মহাদেবের রুদ্ররূপ সক্রিয় থাকে।

You can share this post!