news-details
কলকাতা

সোমবার বিজেপির 'তেরঙ্গা যাত্রা' - মানুষ হতে পারে ৫০ হাজার

বিজেপির শক্তি প্রদর্শন হলেও পুলিশের কাঁপন শুরু হয়েছে। সোমবার অফিস টাইমে এই ৫০ হাজার মিছিলকারীকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? বিজেপি সূত্রে জানা যাচ্ছে,ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। ৫০ হাজারের বেশি মানুষের জমায়েত হতে পারে সেই মিছিলে। আর সে কারণেই একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে লালবাজার। ইতিমধ্যেই একটি নোটিফিকেশন দিয়ে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দিন কোন কোন রাস্তায় গাড়ি চলাচল করবে না। রেড রোড, খিদিরপুর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ থাকবে সোমবার। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে যান চলাচল নিয়ন্ত্রণ থাকায় ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। তাই ঘর থেকে বেরনোর আগে জেনে নিন ট্র্যাফিক নির্দেশিকা। কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।

কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ। কলকাতা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী মূল রাস্তা ও সংযোগকারী রাস্তায় যান ঘুরিয়ে দেওয়া হতে পারে। ফলে ব্যাপক ট্র্যাফিকের চাপ পড়তে পারে ময়দান, রেড রোড এবং মধ্য কলকাতা সংলগ্ন এলাকায়। প্রশ্ন উঠেছে, এই নিশাল মিছিলের ঢল যখন রাস্তা দিয়ে যাবে তখন রাস্তার পাশে বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি সুরক্ষিত থাকবে তো?

You can share this post!