news-details
রাজ্য

৯ আগস্ট মহালক্ষ্মী রাজযোগ - তিন রাশির ভাগ্য খুলে যাবে

ভারতীয় জ্যোতিষ বিশ্বাস করে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরই মানুষের ভাগ্য নির্ভর করে। ভারতীয় জ্যোতিষ বলছে,আগামী ১২ অগস্ট মহাকাশে এক বিরল সূর্যগ্রহণ হতে চলেছে। জ্যোতিষবিদদের মতে সেই মহাজাগতিক ঘটনার ঠিক তিন দিন আগেই, অর্থাৎ ৯ আগস্ট বিকেলেই ঘটার কথা এক চমৎকার কাকতালীয় ঘটনা। ওই দিন দুপুর ৩টে ৪৮ মিনিটে চাঁদ যখন মিথুন রাশিতে পা রাখবে, ঠিক তখনই তৈরি হবে জ্যোতিষ শাস্ত্রের অন্যতম শুভ ‘মহালক্ষ্মী রাজযোগ’ (Mahalaxmi Rajyog)। কারণ মিথুন রাশিতে মঙ্গলদেব আগে থেকেই বসে আছেন। মঙ্গল আর চাঁদের এই রাজজোটে বদলে যেতে পারে অনেকেরই ভাগ্যের গতিপথ! এমনিতে গ্রহ-নক্ষত্রের হিসাবনিকাশ আমাদের দৈনন্দিন জীবনে দারুণ প্রভাব ফেলে। জ্যোতিষীদের মতে, এই শুভ যোগ তৈরি হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির পকেটে টান তো দূর, বরং হঠাৎ টাকার মুখ দেখার সম্ভাবনা প্রবল।


* মিথুন রাশি (Gemini): সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে মিথুন রাশির ওপর। কারণ এই যোগটি ঘটছে তাদের নিজেদের রাশিতেই! ব্যবসায়ে নতুন কোনও পরিকল্পনা আটকে থাকলে এবার তা ঝড়ের গতিতে এগোবে। আয়ের নতুন দিশা খোলার পাশাপাশি সমাজে সম্মান ও দাপট বাড়বে চোখে পড়ার মতো।


* কন্যা রাশি (Virgo): দ্বিতীয় ভাগ্যবানের তালিকায় রয়েছে কন্যা রাশি। দীর্ঘদিন ধরে যে কাজগুলোর পেছনে কষ্ট করছিলেন, এবার তার মিষ্টি ফল হাতের মুঠোয় আসবে। চাকরি কিংবা ব্যবসায় উন্নতির দারুণ সুযোগ তৈরি হবে। আয়ের নতুন রাস্তা খুলতে পারে। সংসারে হাসি-খুশি ফিরবে এবং এই সময়ে নতুন কোনও ব্যবসা বা উদ্যোগ শুরু করলে হাতেনাতে সাফল্য মিলতে পারে।


* মকর রাশি (Capricorn): তৃতীয় যে রাশির ওপর মা লক্ষ্মীর কৃপা ঝরতে চলেছে, তা হল মকর রাশি। পুরনো সব শারীরিক কষ্ট মেটার পাশাপাশি অর্থের টানাটানি নিমেষেই মিটে যেতে পারে। ভাগ্য আপনার পাশে থাকবে, ফলে থমকে থাকা অনেক কাজই সহজে শেষ হয়ে যাবে। পরিবারে খুশির আমেজ বজায় থাকবে এবং বাড়িতে কোনও পুজো বা শুভ অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা রয়েছে।

You can share this post!