news-details
রাজ্য

অমৃত ভারত প্রকল্পে সুসজ্জিত হতে চলেছে কল্যাণী রেলস্টেশন, পরিদর্শনে ইস্টার্ন রেলওয়ে হেড জিএম গীতা পান্ডে

নদিয়া: ডঃ বিধান চন্দ্র রায়ের সাজানো শহর নদিয়ার কল্যাণী শহর। তৎকালীন সময়ে এইশহরকে নদিয়ার মধ্যে অন্যতম শহর তৈরি করেছিলেন ডঃ বিধান চন্দ্র রায়। এবার অমৃতভারত প্রকল্পে সুসজ্জিত হতে চলেছে নদিয়ার কল্যাণী রেলস্টেশন। শনিবার কল্যাণী স্টেশনপরিদর্শন করতে আসেন ইস্টার্ন রেলওয়ে হেড জিএম গীতা পান্ডে। সাথে ছিলেন রেল দপ্তরেরএকাধিক আধিকারিক। সম্প্রীতি নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদজগন্নাথ সরকার ইস্টার্ন রেলওয়ের হেড জিএম ম্যানেজার গীতা পান্ডের সাথে সাক্ষাৎ করেন, এবং নদিয়া জেলার বিভিন্ন রেলস্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে সুসজ্জিত করারপ্রস্তাব দেন। এবার আরো উন্নত হতে চলেছে নদিয়ার কল্যানী রেলস্টেশন। ওভারব্রিজ থেকেশুরু করে স্টেশনের একাধিক জায়গায় হতে চলেছে উন্নত মানের, পরিকাঠামো। ইস্টার্নরেলওয়ে হেড জিএম ম্যানেজার গীতা পান্ডে বলেন, সাধুবাদ জানাতে হয় ভারতীয় রেলপ্রতিষ্ঠানকে। কারণ যতদিন যাচ্ছে ততই গোটা দেশজুড়ে আরো উন্নত হচ্ছে রেল স্টেশন ওরেল পরিষেবা। আগামী দিনে অমৃত প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটি রেলস্টেশন সেজে উঠবে, যার মধ্যে অন্যতম নদীয়ার কল্যাণীর রেল স্টেশন। রেল দপ্তর চেষ্টা করছে যত দ্রুত সম্ভব স্টেশনের কাজ শেষ করার। অর্থাৎ আগামী দিনে নদীয়ার মধ্যে অন্যতম রেলস্টেশন হয়েউঠবে কল্যাণী।

You can share this post!